1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

বরিশালে জাতীয় পার্টির হামলায় গণ অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন।

জানা যায়, শনিবার বরিশাল মহানগরীর ফকিরবাড়ি কালীবাড়ী রোডে জি এম কাদেরের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি। সেই মিছিল থেকে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামায়াত এবং এনসিপিবিরোধী স্লোগান দেয় জাতীয় পার্টির নেতাকর্মী।

তখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাপা নেতাকর্মীদের উসকানিমূলক স্লোগান বন্ধ করতে বললে হামলার ঘটনা ঘটে বলে জানান হাসান আল মামুন। তিনি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ব্যাপক হামলা চালায়। এতে গণ অধিকার পরিষদ বরিশাল মহানগর এবং জেলার ১০-১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাদের বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা ঠিক আওয়ামী লীগ হয়েই ফিরে এসেছে। জি এম কাদেরসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেপ্তার এবং দলটির নিবন্ধন বাতিল করার আহ্বান জানাচ্ছি। তবে এ বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতাকর্মীর বক্তব্য পাওয়া যায়নি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD