1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

ভাঙ্গায় সড়ক অবরোধ, ২১ জেলার সাথে ঢাকার সড়ক যোগাযোগ বিছিন্ন।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের বিক্ষোভ সড়ক অবরোধে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চেলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও বেলা ১১টার দিকে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে, বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। তারা মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। এতে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, ঢাকা থেকে দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল করছে। এখন পর্যন্ত কোথাও কোনো ট্রেন অবরোধের খবর পাওয়া যায়নি।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে ১ হাজার পুলিশ, দুইশত সেনাবাহিনী, র‍্যাব, বিপিএনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন। হঠাৎ আন্দোলনকারীরা সড়ক অবরোধ শুরু করেন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, সকাল থেকে মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলছিল। হঠাৎ ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে, বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। এতে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফের নতুন করে যানজটের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, সড়কের যানবাহন স্বাভাবিক রাখতে ভোর ৫টা থেকে ভাঙ্গা উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে মানুষের ভোগান্তি নিরসনে ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD