ভোলার মনপুরায় ভূমিকম্পের কারণে ভুকম্পন অনুভূত হয়েছে। এতে পুরো দ্বীপের বাসা-বাড়ি, মসজিদ-বাড়ি, উপজেলার দালান-কোঠা, হাসপাতালের বিল্ডিং কাঁপতে থাকে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৬টায় এই ভূকম্পন অনুভূতির ঘটনা ঘটে।
মনপুরা উপজেলার বাসিন্দা নুরুল ইসলাম জানান, মসজিদে ফজরের নামাজের সময় পুরো মসিজদ কাঁপতে থাকে।
জানা যায়, ভারতের মনিপুর ও আসম সহ অন্যান্যস্খানে ভূমিকম্পনের কারনে ভোলার মনপুরা উপকূলে এই ভূ-কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ভারতে মণিপুর ভূকম্পনের ফলে বাংলাদেশর বিভিন্ন স্থান সহ ভোলার মনপুরায় ভূ-কম্পন অনুভূত হয়। যা রিখটার স্কেলে ৩দশমিক ৫ মাত্রার ছিল।