1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

“কোয়াব” সভাপতি মিঠুনকে হত্যার হুমকি।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনকে অপরিচিত ফোন নম্বর থেকে কল করে একের পর এক প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাকে ফোন করে হত্যা ও অপহরণের মতো ভয়ংকর হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মিঠুন বলেছেন, ‘বৃহস্পতিবার রাত ৯ টার পর থেকে হুমকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?’

ঘটনার সূত্রপাত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে। এর প্রতিবাদে গত বুধবার রাতে তার পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দিয়েছিল কোয়াব। তবে বৃহস্পতিবার পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করায় ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বয়কট করেন।

পরবর্তীতে বিসিবির এক অনলাইন সভায় ওই পরিচালকের পদ বহাল রাখা হলেও তাকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরও ক্রিকেটাররা খেলায় ফিরতে রাজি হননি। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতে বিসিবি কর্মকর্তারা প্রথমে ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিদের সঙ্গে এবং পরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকের পরই অবশেষে বিপিএল পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD