1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

“ব্যাংক একাউন্ট ” নাই দাবী করা জামায়াতের শাহজাহান চৌধুরীর একাউন্টে আছে ১০ লক্ষ টাকা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। ‘ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই’ দাবি করা এই নেতার ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০ লাখ টাকা রয়েছে। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন জামায়াতের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর জামায়াতের সাবেক আমির শাহজাহান চৌধুরী। সম্প্রতি সাতকানিয়ার চরতী এলাকায় তিনি বলেছেন, তাঁর নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তিনি ব্যাংকে কোনো টাকা রাখেননি। তিনি নিজেকে নিঃস্ব, অসহায় বলেও ঘোষণা দেন ওই বক্তব্যে। এ-সংক্রান্ত ভিডিও রেকর্ড প্রতিবেদকের হাতে রয়েছে। তবে তাঁর নির্বাচনী হলফনামায় মিলছে ভিন্ন চিত্র। হলফনামা অনুযায়ী, শাহজাহান চৌধুরীর হাতে নগদ আছে ১ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ২৫২ টাকা। তাঁর নামে ইসলামী ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে, যেখানে ৩ লাখ ৯৭ হাজার ৭১২ টাকা জমা আছে। এ ছাড়া তাঁর নামে ৬ লাখ ৬৭৬ টাকার একটি এফডিআর রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর দাখিলে শাহজাহান চৌধুরীর সম্পদ দেখানো হয় ১ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৮১০ টাকার। তাঁর স্ত্রীর সম্পদ ২৮ লাখ ৭৫ হাজার টাকার।

পেশা ব্যবসা দেখানো শাহজাহান চৌধুরী কৃষি খাত থেকে বছরে আয় করেন ৬ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। ব্যবসা থেকে ৯৬ হাজার ৫৯০ টাকা; শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ৬১ হাজার ৪৭১ এবং চাকরি থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা বছরে আয় দেখান তিনি। তাঁর বিরুদ্ধে ৯টি মামলায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাঁর স্ত্রী গৃহিণী। এ বিষয়ে শাহজাহান চৌধুরীর বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি।

শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটি বরাবরই জামায়াতের বলে পরিচিত। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতের হয়ে লড়বেন তিনি। একই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী আরও দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন বিএনপির নাজমুল মোস্তফা আমিন ও ইসলামী আন্দোলন বাংলাদশের শরীফুল আলম চৌধুরী।

ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদশের প্রার্থী শরীফুল আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, কথায় ও কাজে রাজনীতিবিদদের পরিচ্ছন্ন থাকা উচিত।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD