1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার, জামায়াত নেতা ডা.খালিদুজ্জামানকে বিএমডিসির শোকজ।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

সোমবার (১৯ জানুয়ারি) সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ শোকজ করা হয়।

বিএমডিসির অভিযোগ, আপনার (ডা. খালিদুজ্জামান) প্রচারপত্রে নামের পাশে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন। এ বিষয়ে আপনার প্রচারপত্রের কপিসহ আবদুল কাদের (বাড়ি নম্বর ১৭, আজিমপুর রোড, আজিমপুর, লালবাগ, ঢাকা-১২০৫) কাউন্সিলকে অবহিত করেন (ফটোকপি সংযুক্ত)। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয়—এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে চিকিৎসকের প্রতারণার শামিল। এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

এ প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ (৬১ নম্বর আইন)-এর সংশ্লিষ্ট ধারা উদ্ধৃত করা হয়েছে—

ধারা ১৩: মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমার স্বীকৃতি। (১) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো মেডিকেল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতার স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারী কোনো ব্যক্তি বাংলাদেশে উক্ত ডিগ্রি ব্যবহার করতে চাইলে তা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে।

ধারা ২৯: জাল পদবি ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ। (১) এই আইনের অধীন নিবন্ধিত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তাঁর কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করতে পারে, যদি না তা কোনো স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে।

(২) কোনো ব্যক্তি উপধারা (১)-এর বিধান লঙ্ঘন করলে উক্ত লঙ্ঘন একটি অপরাধ হিসেবে গণ্য হবে এবং তজ্জন্য তিনি তিন বছর কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধ অব্যাহত থাকলে প্রত্যেকবার পুনরাবৃত্তির জন্য ন্যূনতম ৫০ হাজার টাকা অর্থদণ্ড, বর্ণিত দণ্ডের অতিরিক্ত হিসেবে, আরোপ করা হবে।

আরও পড়ুন: নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই: এনসিপিকে প্রধান উপদেষ্টা
বিএমডিসি জানায়, এ অবস্থায় আপনার ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়, তা ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে এবং বিএমডিসি থেকে প্রাপ্ত নিবন্ধন নম্বর উল্লেখ করে পত্র প্রাপ্তির ১৫ কর্মদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করতে বলা হলো।

এ বিষয়ে ডা. খালিদুজ্জামান ঢাকা মেইলকে বলেন, নোটিশ এখনো হাতে পাইনি। এই অভিযোগের কোনো সত্যতা নেই এবং রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্যই অভিযোগ আনা হয়েছে। আপনি যাচাই করে দেখতে পারেন।

তিনি আরও বলেন, আমাদের সেবায় সফলতার হার সর্বোচ্চ এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হয়েছে। আমি এভারকেয়ার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েও কাজ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে ডা. লিয়াকত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD