1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

চাঁদাবাজির অভিযোগে ৩ এনসিপি নেতা আটক

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

খুলনায় আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে ২০ লাখ টাকা চাঁদা দাবির সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার ( ১৯ জানুয়ারি) বিকেলে নগরীর নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মেহেদী হাসান মিরাজ (২৩), আল নাঈম (২৫) ও মিরাজ গাজী (২৫)। তাদের মধ্যে মেহেদী হাসান মিরাজ এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে দাবি করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর সোনাডাঙ্গার নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা ক্যান্সারে আক্রান্ত এসএম শফিকুল ইসলাম সানা চিকিৎসার জন্য গত কয়েকদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে তিনজন যুবক ওই বাড়িতে গিয়ে একজন এনসিপির খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দেন। তারা ওই বাড়ির মালিককে বলেন, এখানে আওয়ামী লীগের একজন নেতা আত্মগোপনে রয়েছে। একপর্যায়ে ওই বাসায় প্রবেশ করে ওই যুবকরা তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় কৌশলে শফিকুল ইসলাম সোনাডাঙ্গা থানায় খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, কয়রা উপজেলার সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সানা ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন। বর্তমানে তিনি পরিবারসহ নগরীর সোনাডাঙ্গার নেসার উদ্দিন সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

খুলনার সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনজন আটক করে থানা আনা হয়। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন। তবে সকল তথ্য যাচাই-বাছাই করে এনসিপির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD