1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

চানখাঁরপুল হত্যা মামলার রায় কাল। সরাসরি সম্প্রচার করবে বিটিভি

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

চানখাঁরপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করবে। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এ মামলায় গ্রেপ্তার হওয়া চার আসামি হলেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

উল্লেখ্য, গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD