1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

জামায়াত জোটে ভাঙ্গন, আরো সুবিধাজনক অবস্থায় ভোলায় বিএনপি। বিবিসি

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

‘কেউ যদি আমাগোরে ডাকে তাইলে ভোট দিতে যামু নাইলে আর গিয়া কি করমু,’ এভাবেই ভোট নিয়ে নিজের আগ্রহের কথা বলছিলেন ভোলার বিবি ফাতেমা।

ভূমিহীন মৎসজীবী মিজ ফাতেমা ভোলা-৩ সংসদীয় আসনের একজন ভোটার। ছোটবেলা থেকেই মেঘনার বুকে ছোট্ট নৌকায় তার বসবাস।

জীবীকার তাগিদে ভোটের আমেজ অনেকটা গৌণ হয়ে পড়েছে মেঘনার কূল ঘেঁষে বসবাস করা জেলেপল্লীর মানুষের কাছে।

“আমাগো তো ভাগ্যে কিছু নাই, আমাগো জন্যে কেউ তো কিছু করে না,” বিবিসি বাংলাকে বলছিলেন ভোলা খাল এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান।

নির্বাচনের আগে প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবে বিস্তর ফারাক নদী ভাঙন কবলিত এলাকার এই মানুষগুলোর কাছে। যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচনে দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপও রয়েছে অনেকের।

দ্বীপ জেলা ভোলার শহর-বাজারে ভোটের সমীকরণ নিয়ে নানা আলোচনা থাকলেও প্রত্যন্ত এলাকায় ভোটের আমেজ এখনও খুব একটা নেই।

অবশ্য কয়েকদিন আগে পর্যন্তও পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল। ভোলার নির্বাচনী রাজনীতির সমীকরণ হঠাৎ বদলে যাওয়ায় ভোট নিয়ে আলোচনা আর কৌতূহল অনেকটাই কমেছে।

মূলত আওয়ামী লীগ এবং বিএনপি- দ্বীপ জেলা ভোলার নির্বাচনী ইতিহাসে এই দুই দলই ঘুরেফিরে এসেছে ক্ষমতায়।

তবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অবর্তমানে নতুন শক্তি হিসেবে সামনে আসার আলোচনায় ছিল জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনসহ ১১ দলের সমন্বয়ে গঠিত জোট।

ভোলার একাধিক আসনে এই জোটের প্রার্থীরা বিএনপিকে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারে বলেও মনে করেছিলেন অনেকে।

কিন্তু শেষমেষ জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলন সরে যাওয়ায় পরিস্থিতি বদলে গেছে।

জেলার সাধারণ ভোটার এবং নাগরিক সমাজের অনেকেই বলছেন, জামায়াত এবং ইসলামী আন্দোলন এক হলে ভোলার অন্তত তিনটি আসনে বিএনপির সঙ্গে লড়াইয়ের সম্ভাবনা ছিল।

কিন্তু এখন “বিএনপির জন্য ভোটের পরিবেশটা অনেকটা একপেশে হয়ে গেছে বলেই মনে হচ্ছে। আর শক্ত প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা না থাকলে ভোট নিয়ে উদ্দীপনাও কমই থাকে,” বিবিসি বাংলাকে বলছিলেন ভোলার নাগরিক সমাজের প্রতিনিধি নজরুল ইসলাম অনু।

যদিও নির্বাচনী ঐক্য না থাকলেও নিজেদের প্রার্থী দিয়েই প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতির কথা বলছে জামায়াত ও ইসলামী আন্দোলন।

নির্বাচনে জয়ী হতে মাঠে থাকার কথা বলছেন অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও।

বিবিসি বাংলা


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD