1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করলেন তারেক রহমান

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

সিলেটে হয়রত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে ধানের শীষের প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুরে শ্বশুরবাড়িতে এক আবেগঘন পরিবেশে নির্বাচনি গণসংযোগ ও প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

হাজারো মানুষের উপস্থিতিতে বক্তব্যকালে তিনি বলেন, ‘ড. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেলো যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।’

এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি শ্বশুরবাড়ি যান।
শ্বশুরবাড়িতে বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন।

তিনি বলেন, ‘আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করবো।’

তারেক রহমান বলেন, ‘সিলেটের বহু মানুষ প্রবাসে থাকেন। আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো, যাতে আমাদের যুবকরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারে। তারা দক্ষ হিসেবে ভালো বেতনে চাকরি করলে, দেশে বেশি রেমিট্যান্স আসবে, দেশের অর্থনীতির বিকাশ হবে।’

কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘কৃষকদের ভাগ্যোন্নয়নে সারা দেশে আবার খাল খনন শুরু করা হবে, যা আমাদের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।’

গত দেড় দশকের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘গত ১৬ বছর এ দেশে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষের হাতে ক্ষমতার চাবিকাঠি ফিরিয়ে দিতেই এই নির্বাচন।’


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD