1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় মালিক গ্রেফতার।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

রাজধানীর নয়াপল্টনে শারমিন একাডেমি নামের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামি পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী একং ওই স্কুলের ব্যবস্থাপক।

এদিন সকালে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মদ ফারাবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সম্প্রতি প্রাপ্তবয়স্ক দুই শিক্ষকের হাতে এক শিশুর মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা আনুমানিক ৩-৪ বছর বয়সী এক শিশুকে টানা-হেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, চশমা পরা, ঘি রঙের প্যান্ট ও ছাঁই রঙের টি-শার্ট পরা ওই ব্যক্তি শিশুটিকে বেধড়ক মারধর করছেন। পাশে গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটির হাত ধরে রাখেন। কিছুক্ষণ পরপর ওই ব্যক্তি এগিয়ে এসে শিশুটিকে আঘাত করেন।

ভিডিওতে গোলাপি শাড়ি পরিহিত এক নারী শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে বারবার চড় মারছেন এবং ধমক দিচ্ছেন। পরে এক পুরুষ শিক্ষক স্ট্যাপলার হাতে শিশুর মুখের দিকে হুমকি দিয়েছেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, এই ঘটনা ঘটেছে রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে।

পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা ঘটনাস্থল শনাক্ত করে নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় ডাকা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। নির্যাতনে জড়িতদের শনাক্ত করা হয়েছে। শুক্রবার ভোরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD