1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

ছাত্রত্ব নেই জাবি শিবির সভাপতির

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

মোস্তাফিজুর রহমান দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তার নিয়মিত ছাত্রত্ব নেই।

এর আগে তিনি জাবি শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার (২৬ জানুয়ারি) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

শিবির সূত্র জানায়, সদস্য সমাবেশে ব্যালট পেপারের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

পরে সদস্যদের পরামর্শে মাজহারুল ইসলামকে সেক্রেটারি মনোনীত করা হয়।
ছাত্রত্ব না থাকার বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, সাংগঠনিক ব্যস্ততার কারণে মাস্টার্সের সনদ উত্তোলন করতে না পারায় চলতি বছর এমফিলে ভর্তি হতে পারেননি। আগামী সেশনে ভর্তি হবেন বলে জানান তিনি।

ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি মুহিবুর রহমান জানান, খুব দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD