1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

শিবির জেগে উঠলে আপনারা পালানোর জায়গা পাবেন না। জামায়াত প্রার্থী দেলোয়ার

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেন বলেছেন, আমরা ধৈর্য ধরবো, নির্বাচনের পরিবেশকে ঠিক রাখার চেষ্টা করবো। কেউ যদি এই ধৈর্যকে দুর্বলতা মনে করে তাহলে ভুল করবেন। এই জামায়াতে ইসলামীর ছাত্রশিবির যখন জেগে উঠবে, তখন পালানোর জায়গা পর্যন্ত পাবেন না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে প্রত্যেকটি ইউনিয়নে তাদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন এ প্রার্থী। তিনি বলেন, আজকে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের মহিলারা যখন ভোট চাইতে যাচ্ছে, তাদেরকে বাধা দিচ্ছে। বলছে এই এলাকা হলো আমাদের বিএনপির। এই এলাকায় আপনাদের ঢুকতে দেবো না। মনে হচ্ছে গ্রামটা সরকার তাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। রেজিস্ট্রি করে দিয়েছে কি না ভাই?

দেলাওয়ার হোসেন বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের এক ইঞ্চি জমিন আমরা কারও হাতে ছেড়ে দিতে পারি না। প্রত্যেকটি মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার এই রাষ্ট্র আমাকে দিয়েছে। কেউ এই কাজে বাধা দিলে আমরা প্রতিরোধের দেয়াল গড়ে তুলবো।

তিনি আরও বলেন, আমরা চাই সবাই সমানভাবে নির্বাচনের কাজ করবে। সবাই ভোটারদের কাছে তাদের আহ্বান তুলে ধরবে। জনগণ আশ্বস্ত হয়ে যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন।

শিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি বলেন, আগে আমরা যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি ও জুলুম দেখেছিলাম, ৫ আগস্টের পর শুধু হাত বদল হয়েছে কিন্তু কাজের কোনো পরিবর্তন হয়নি।

দেলাওয়ার হোসেন আরও বলেন, আমরা কাজ করতে চাই, আমরা চাঁদাবাজি-দুর্নীতি পছন্দ করি না। আমরা মানুষ ঠকানো পছন্দ করি না। আমরা মানুষকে হুমকি-ধমকি পছন্দ করি না।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD