1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

সাদিক কায়েম, আপনার কথায় ফ্যাসিবাদের টোন রয়ে গেছে।ছাত্রদল নেতা হামিম

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম সম্প্রতি এক বক্তব্যে বলেছেন, ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে DEAL করব।’ তার এই বক্তব্যের উত্তর দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তবে এবার ডিল বা চুক্তি করার সুযোগ পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন হামিম।

আজ শুক্রবার সকালে হামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, “সাদিক কায়েম গতকালকে বক্তব‍্যে বলেছেন-‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে DEAL করব।

’ সাদিক কায়েম শব্দচয়নটা আপনি ঠিকই করেছেন। DEAL মানে সাধারণত ‘চুক্তি’ করাকে বোঝায়। তবে এবার সে সুযোগ আপনাদের আর হচ্ছে না।” তিনি আরো বলেন, ‘ছাত্রলীগের মিছিল করে, নৌকা নৌকা স্লোগান দিয়ে হলে থেকে কিংবা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ‍্যাসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবে না।

কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোনো গুপ্ত, কোনো ভণ্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।’ ছাত্রদল ফ‍্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত বলে মন্তব্য করেছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে হামিম বলেন, ‘আপনার কথায় এখনো ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ‍্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ডিল করেছেন কি না জানতে ইচ্ছে করে।

ডিল বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে, ডিল করে রাজনীতি করিনি।’ সাদিক কায়েমকে সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে হামিম বলেন, ‘মুখের ভাষা ভালো করুন, কণ্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন। নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ‍্য উত্তরসূরী হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোনো রাষ্ট্রে যেতে হবে।’


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD