1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

দাঁড়িপাল্লার পক্ষে এ ধরনের গোপন মিছিল ও প্রচারণা থেমে নেই বলে অভিযোগ করেন নরসিংদী-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি। পোস্টে সারোয়ার তুষার লিখেছেন, একদল লোক জামায়াতে ইসলামীর নামে নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আজকে তারা মিছিলও বের করেছে। এদিকে জামায়াতের দায়িত্বশীলরা বলছেন তারা এসব ব্যাপারে অবগত নন। অথচ দাঁড়িপাল্লার পক্ষে এ ধরনের গোপন মিছিল ও প্রচারণা থেমে নেই। অদ্ভুত পরিস্থিতি!

তিনি লিখেছেন, গতকাল (মঙ্গলবার) জামায়াতে ইসলামীর সম্মানিত আমির আমাকে নরসিংদী-২ আসনের জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আমার হাতে শাপলা কলি প্রতীকও তুলে দিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ব্যালটে দাঁড়িপাল্লা না রাখার জন্য ইসিতে চিঠিও দিয়েছিলেন।

তিনি আরও লিখেছেন, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সংগঠন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক জোটের পক্ষে থাকবে। আল্লাহ উত্তম ফয়সালাকারী।

এর আগে, নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় গেলে এক জামায়াতকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন সারোয়ার তুষার। বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD