1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণ ও ঘুষ দাবির প্রমাণ পাওয়ায় নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ও অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

গতকাল বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী, ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানকে ‘চাকরি হইতে বরখাস্তকরণ’ এবং কুমিল্লায় দায়িত্ব পালনকালে ঘুষ নেওয়ার ঘটনায় অভিযুক্ত সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে ‘চাকরি হইতে অপসারণ’ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান এনআইডির জন্ম তারিখ সংশোধনের (১০ বছর বয়স কমানো) জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে প্রথমে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে দরকষাকষির মাধ্যমে তা এক লাখ ৭০ হাজার টাকায় নির্ধারণ করা হয়। টাকা না পেয়ে তিনি আবেদনটি বাতিল করেন। আবেদনকারী তার বিরুদ্ধে ঘুষ দাবির অডিও রেকর্ড সংযুক্ত করে অভিযোগ দাখিল করেন। ফরেনসিক পরীক্ষায় রেকর্ডে থাকা কণ্ঠের সঙ্গে মাহফুজুর রহমানের কণ্ঠের মিল পাওয়ায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ‘চাকরি হইতে বরখাস্তকরণ’ দণ্ড দেওয়া হয়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD