1. admin@prottashanewsbd24.com : admin :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে বিএনপিকে ভোট দেয়ার আহ্বান জানালেন দেশের শীর্ষ আলেমগন হাদীর বোন পরিচয়ে জামায়াতের প্রতারণা। নাহিদ ইসলামের পক্ষে চেয়েছেন ভোট জামায়াত আমিরের জনসভায় ‘জয় বাংলা’ শ্লোগান এমন বাংলাদেশ দেখলে,তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধ করতেন না।জামায়াতের আমির বিএনপির নির্বাচনি প্রচারণায় গুলি।আহত-৫ ঘুষকান্ডে চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা আজ নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি ঢাকায় বিএনপির নির্বাচনি সমাবেশ আগামী রোববার জামায়াতের পক্ষে গোপন মিছিল থেমে নেই।সরোয়ার তুষার নির্বাচিত হলে দেশে ইরানের মতো ‘হিজাবি আইন’ চালু করা হবে। জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল

জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ হলেন মামুন/ভোলা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
সংবাদটি শেয়ার করুন:

ভোলা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য ছিল বলে তিনি এই শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের স্বীকৃতি পেয়েছেন।

রবিবার ( ১৯ জানুয়ারি) সকাল ১০ টায় পুলিশ লাইন্স
ড্রিলসেডে পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ওসি আব্দুল্লাহ আল মামুনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।

ডিসেম্বর/২০২৪ এবং জানুয়ারি/২০২৫ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এই শ্রেষ্ঠ “অফিসার ইনচার্জ” স্বীকৃতি ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন আমাদের থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পাইকগাছা উপজেলাবাসীর সহযোগিতার ফল। পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে এ পুরস্কারটি আমাকে অনুপ্রেরণা যোগাবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD