1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ঘুষের টাকা নেয়ার সময় ভূয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার। নাটোর

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

নাটোরের গুরুদাসপুরে খাদ্য গুদাম কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় নাজমুল হোসেন নামে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দেওয়া একজনকে গ্রেফতার করেছে এনএসআই।

রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার নাজমুল হোসেন (৩০) গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, আটক নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে খাওয়ার অনুপযোগী চাল কেনার অভিযোগ করেন। পাশাপাশি দুদকের ভুয়া চিঠি দেখিয়ে তদন্ত করবেন বলে দাবি করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ভুয়া এনএসআই কর্মকর্তার সঙ্গে কথা বললে ৫ লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে তারা নাটোরের এনএসআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

রোববার রাতে খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ৫ লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুরুদাসপুর যান। নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে এলে সেনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD