1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

মাদক মামলায় জামিন পেলেন পরীমণি

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

অবশেষে জামিন পেলেন চিত্রনায়িক পরীমণি। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত মাদক মামলায় তার জামিন মঞ্জুর করেন। জামিনের ক্ষেত্রে আসামি নারী এবং তার শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় এসেছে।

জামিন শুনানিতে আসামির আইনজীবী মুজিবর রহমান বলেন, ৭ দিন রিমান্ডে নিয়ে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার করা দ্রব্য মাদক কিনা তার প্রমাণাদি মিলেনি। তিনি শারীরিকভাবে অসুস্থ। রিমান্ডে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

তিনি আরও বলেন, পরীমণি অনেকগুলো সিনেমায় চুক্তিবদ্ধ। কারাগারে থাকায় সেগুলোর শ্যুটিং বন্ধ হয়ে আছে। মাদকের যে আইনে মামলা তাতে, নারী আসামি জামিন পেতে পারেন। জামিন পেলে তিনি কোথাও পলাতক হবে না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, তারা বাসা থেকে উদ্ধার করা মাদকের বৈধতা দেখাতে পারেনি পরীমণি। ভয়ঙ্কর মাদক এলএসডি পাওয়া গেছে সেখানে। প্রচুর খালি বোতল জব্দ হয়েছে। অভিযানে এক ঘণ্টা সময় ক্ষেপন করে দরজা খোলে পরীমণি। এই সময়ে অনেক মদের বোতল খালি করা হয়েছে। আইনের চোখে সবাই সমান। সেজন্য জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD