1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

দৌলতপুরে ঘটককে কুপিয়ে হত্যা

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

কুষ্টিয়ার দৌলতপুরে কুপিয়ে ও শ্বাসরোধে মফিদুল ইসলাম (৫২) নামে এক ঘটককে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়।

আজ (১ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলার দাড়েরপাড়া গ্রামের বাড়ির পাশের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সামু মণ্ডলের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বাড়ির পাশের আম গাছে মফিদুল ইসলামের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের ছেলে সাগরের দুই বিয়েকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে তার শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিলো। এ দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD