1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ব্রাহ্মণবাড়িয়ায় “ঘরজামাই” ডাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষঃ আহত ২৫

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় “ঘরজামাই” ডাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বহু বাড়িতে লুটপাট ও হামলার অভিযোগ উঠেছে। এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার মাছিহাতা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়ের জামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন। এ নিয়ে ২ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাজী মার্কেটে খুরশিদকে মারধর করেন সোহাগ মিয়া। পরে বাজারের সালিশ বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেন তারা। পরে দুই গ্রুপ এলাকায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় উভয়পক্ষের প্রায় ২৬ জন আহত হন। আহতদের উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD