1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

এক ভাইকে খুনের দায়ে দুই ভাইয়ের ফাঁসি

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

২০০৭ সালে জমি নিয়ে বিরোধের জেরে দুই’ভাই মিলে অপর ভাইকে খুন করেন। জয়পুরহাটের আক্কেলপুরের এ ঘটনায় দুই ভাইসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাসেম মণ্ডলের ছেলে শেকেন্দার আলী ও শহীদুল ইসলাম ও পাশের ক্ষেতলাল উপজেলার উলিপুর-জিয়ানীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু।

মামলার বরাত দিয়ে সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, জমি বিরোধের জেরে ২০০৭ সালের ১ মার্চ রাতে আবু তাহেরের ঘরে প্রবেশ করে অপর দুই ভাই সেকেন্দার ও শহীদুলসহ আরও একজন। তারা ঘুমন্ত আবু তাহেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরদিন আবু তাহেরের শ্বশুর আশরাফ আলী বাদী হয়ে মামলা করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

মামলার বিবাদী পক্ষের কৌঁসুলি নন্দকিশোর আগরওয়ালা রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানান।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD