1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

মাত্র সাতদিনের ব্যবধানে আবারও উত্তর কোরিয়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় বলে খবর প্রকাশ করেছে আল জাজিরা।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানান, আমাদের সামরিক বাহিনী স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে সমুদ্রের পূর্ব উপকূল থেকে উত্তর কোরিয়ার ছোঁড়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো একটি বস্তু নিক্ষেপ করেছে বলে জাপানের কোস্টগার্ডও নিশ্চিত করে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠক ডেকেছে বলে দেশটির প্রেসিডেন্সিয়াল ব্লু হাউজ থেকে জানানো হয়েছে।

এর আগে বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূল থেকে এটি নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD