1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

দেশে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

করোনার তৃতীয় ঢেউয়ে বিশ্ব এখন টালমাটাল। তৃতীয় ঢেউয়ের ধাক্কা লেগেছে বাংলাদেশেও। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে আক্তান্ত হয়েছেন পাঁচ হাজার ২২২ জন। এসময় মৃত্যু হয়েছে ৮ জনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮২ শতাংশ। এছাড়া একই সময়ে মৃত্যু হয়েছে আটজনের।

রোববার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন চার, চট্টগ্রামে তিন ও সিলেটে একজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৩ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে।

একই সময়ে ২৯ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ২৯ হাজার ৩০৫টি নমুনা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD