1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ক্ষমা চাইলেন শাবিপ্রবির ভিসি।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে জাবি উপাচার্যের মোবাইলে কল দিয়ে ক্ষমা চান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাবির জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

তিনি বলেন, শাবিপ্রবি উপাচার্য জাবি ছাত্রীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার জন্য জাবি উপাচার্যের মাধ্যমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন। সোমবার দুপুর ১২ টার দিকে অধ্যাপক ফরিদ উদ্দিন জাবি উপাচার্যের কাছে মোবাইলে দুঃখ প্রকাশ করেন ও ক্ষমা চান।

মোহাম্মদ মহিউদ্দিন আরও বলেন, শাবিপ্রবির উপাচার্য দাবি করেছেন তার বক্তব্য এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে জাবি শিক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জাবির শিক্ষক ও সংশ্লিষ্টরা ব্যথিত হয়েছেন। তিনি এ বিষয়টি অনুধাবন করেছেন। পাশাপাশি শাবিপ্রবির উপাচার্য আশা করেন যে, জাবির উদার ও প্রগতিশীল শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে ক্ষমা করে দেবেন।

এর আগে ১৮ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিয়ে নিয়ে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের মন্তব্য করা একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে উপাচার্য বলেন, ‘মেয়েদের কেউ বউ হিসেবে নিতে চায় না। কারণ এরা সারারাত ঘোরাঘুরি করে।’ এমন মন্তব্যের ক্ষোভে ফেটে পড়েন জাবির শিক্ষার্থী-শিক্ষকরা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD