1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

হজ্ব ও ওমরার যাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করলো সৌদি-আরব।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

পবিত্র হজ্ব ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কাস্টমস। এখন থেকে সৌদিতে যাওয়া-আসার সময় ৬০ হাজার রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী দেশটিতে যাওয়া ও আসার সময় কোনো যাত্রী ৬০ হাজার সৌদি রিয়াল বা সমপরিমাণের বেশি অর্থ, স্বর্ণ ও জিনিসপত্র বহন করতে হলে ওই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে হবে। জিনিসপত্র বহনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ভাউচার নিতে হবে। এর কোনো ব্যত্যয় হলে যাত্রীকে সৌদি স্থানীয় আইনের আওতায় বিচারের সম্মুখীন হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হজ ও ওমরা যাত্রীরা শুধু নিজের ব্যবহারের জিনিসপত্র, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সীমিত পরিমাণে ওষুধ নিতে পারবে। বাণিজ্যিক উদ্দেশ্যে টুপি, জর্দা, প্রেসক্রিপশন ছাড়া ওষুধ ও অন্যান্য জিনিস বহন দণ্ডনীয় অপরাধ। বাণিজ্যিক উদ্দেশ্যে এসব সামগ্রী পরিবহন করলে সৌদি সরকারের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD