1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সড়কে ২০ কিলোমিটারের যানজট।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় মঙ্গলবার (১৫ মার্চ) ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

ঢাকা থেকে রংপুরগামী একতা এক্সপ্রেসের যাত্রী ইকবাল হোসেন জানান, ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কও অতিক্রম করতে পারিনি। স্ত্রী-সন্তানদের নিয়ে যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, মহাসড়কে চার লেন নির্মাণ ও নলকা সেতুর সংস্কার কাজ চলমান থাকায় এক লেন দিয়েই ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করাতে হচ্ছে। এতে উভয় লেনে ও মাঝেমধ্যে মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD