1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নোয়াখালীতে বাসের ধাক্কায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিহত।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
সংবাদটি শেয়ার করুন:

নোয়াখালীতে লাল-সবুজ বাসের ধাক্কায় সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ সিকদার (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরসভার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাংবাদিক খোরশেদ সিকদার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক দিনকাল ও জবাবদিহি পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি।

স্থানীয় সাংবাদিক মো. মাহাবুর আলম বলেন, খোরশেদ সিকদার মঙ্গলবার সন্ধ্যায় চাষিরহাট এলাকায় একটি সংবাদ সম্মেলনে যাচ্ছিলেন। রামপুর এলাকায় পৌঁছলে লাল-সবুজ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বজরা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD