1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নওগাঁয় প্রেমিক যুগলের আত্মহত্যা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
সংবাদটি শেয়ার করুন:

নওগাঁর মান্দায় বাড়ি থেকে পালিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিক যুগল। রোববার (১৩ আগস্ট) রাতে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তুলসি রামপুর গ্রামে আব্দুর রহমানের ইউক্যালিপটাস বাগানে তারা আত্মহত্যা করেন।

মৃতরা হলেন- তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন (২০) এবং হাফিজুল ইসলামের মেয়ে জনি (১৭)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, আরিফ হোসেন ডিগ্রিতে এবং জনি উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করতেন। তাদের দুজনের বাড়িই তুলসি রামপুর গ্রামে। ধারণা করা হচ্ছে তারা বিয়ে করার জন্য কাউকে না জানিয়ে রাতে বেরিয়ে পড়ে। পরে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আব্দুর রহমানের ইউক্যালিপটাস বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। তাদের মরদেহের পাশে ব্যাগে পানির বোতল, খাবার, পোশাক এবং ভোটার আইডি কার্ড ছিল। সোমবার সকালে এলাকাবাসী তাদের মরদেহ দেখে থানা পুলিশে খবর দেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবার থেকে হয়ত তাদের প্রেমের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। একারণে তারা আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD