1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

মেঘনায় দুই লঞ্চে সংঘর্ষঃ নিহত ১

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
সংবাদটি শেয়ার করুন:

ঘন কুয়াশার কারণে ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চ সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সোহেল নামের এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাতে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক সাহাদাত হোসেন জানান, ঘন কুয়াশায় মেঘনা নদীতে ইলিশা থেকে ঢাকাগামী সুরভী-৮ ও ঢাকা থেকে চরফ্যাশনগামী টিপু-১৪ লঞ্চে সংঘর্ষ হয়েছে। এতে লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। তবে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না ঘটনাটি মেঘনা নদীর কোন স্থানে ঘটেছে।

অন্যদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এমভি রফরফ-৭ ও এমভি এ আর খান-১ লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে রফরফ-৭ লঞ্চের দোতলার টেক্সিন ভেঙে যায়। তবে যাত্রী সাধারণের জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উপপরিচালক সাহাদাত হোসেন আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঘন কুয়াশায় নৌযান পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নৌযান পরিচালনা করছেন। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD