1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

পুলিশ সদস্যকে ঝুলিয়ে নিয়ে যাওয়া অটোরিকশা চালক আটক/গাজীপুর।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
Oplus_131072
সংবাদটি শেয়ার করুন:

গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে যাওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আটক অটোরিকশা চালক জনি আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের মোহাম্মদ আহমেদ আলীর ছেলে।

ভূক্তভোগী মাওনা হাইওয়ে থানারপুলিশ কন্সস্টেবল কমল দাস জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে জৈনাবাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশাকে থামতে সিগন্যাল দেয়া হয়। পুলিশ কন্সস্টেবল অটোরিকশায় উঠার চেষ্টা করলে চালক রিকশার গতি বাড়িয়ে দিলে অটোরিকশায় ডান পাশে ঝুলে থাকেন পুলিশ কন্সস্টেবল।

এসময় রিকশায় থাকা অন্য যাত্রীরা চালককে অনুরোধ করলেও সে অটোরিকশা থামায়নি। এভাবে এক কিলোমিটার নিয়ে যায় চালক। তাকে মহাসড়কে ফেলে দেয়ার চেষ্টা করে বলে জানান ওই পুলিশ সদস্য। শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে রিকশা চালককে আটক করতে সক্ষম হন তিনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD