1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

চট্রগ্রামে বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
Oplus_16777216
সংবাদটি শেয়ার করুন:

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য বাজারে বোরকা পরিহিত অবস্থায় এসে এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করেছে। রোববার দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সেলিম (৪২)।

তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কদলপুরের ঈশানভক্ত হাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বোরকা পরা চার ব্যক্তি অটোরিকশাযোগে বাজারে আসে এবং হঠাৎ সেলিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। হামলাকারী বোরকা পরে অটোরিকশায় করে এসেছিল -এমন তথ্য আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি।

নিহত সেলিমকে স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী। রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতা-তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেলিম বিএনপির নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD