1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

সিলেট থেকে নির্বাচনি কার্যক্রম শুরু করবেন তারেক রহমান।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

সিলেট থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার তাঁর সিলেটে যাওয়ার কথা। তিনি সেখানে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট; বগুড়া তাঁর নির্বাচনী এলাকা। তিন দিনের জন্য তিনি এসব এলাকা সফরে যেতে পারেন বলে দলের কয়েক নেতা জানিয়েছেন।

গুলশান কার্যালয়ে প্রথমবার
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবার বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক-এগারোর পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসনের জন্য এই কার্যালয় খোলা হয়। গুলশান অ্যাভিনিউর বাসা থেকে গতকাল রোববার দুপুর ১টা ৪০ মিনিটে তারেক রহমানের গাড়ি এই কার্যালয়ে প্রবেশ করে।
কার্যালয়ে এসে পৌঁছলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিনসহ বগুড়া জেলার নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে দোতলায় নিজের কক্ষে গিয়ে বসেন। সেখানে নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে দল মনোনীত প্রার্থী হিসেবে ফরম পূরণ করেন।

এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় চেয়ারপারসনের কক্ষের পাশেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD