1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

সরে দাড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী। ঝিনাইদহ ৪

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী মুর্শিদা খাতুন (মুর্শিদা জামান পপি)। এ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন রাশেদ খাঁন। তিনি সম্প্রতি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন।

মুর্শিদা খাতুন (মুর্শিদা জামান পপি) জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিএনপির সাবেক সাংসদ শহিদুজ্জামান বেল্টুর স্ত্রী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। আবেদনে মুর্শিদা খাতুন নিজের প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেন।

এব্যাপারে মুর্শিদা খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে সূত্র ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় মুর্শিদা খাতুনের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এদিকে রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। এছাড়া কাফনের কাপড় পরে বিক্ষোভের ঘটনাও ঘটেছে।

জানা গেছে, এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং সাবেক সাংসদপত্নী মুর্শিদা খাতুন


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD