1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নির্বাচনি কার্যালয় ও কল সেন্টার চালু করেছে বিএনপি।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই সঙ্গে নির্বাচনবিষয়ক যে কোনো সমস্যা জানাতে কল সেন্টারও চালু করেছে দলটি।
গতকাল গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে এই কার্যালয়ের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম গুলশানের এই কার্যালয় থেকে পরিচালিত হবে। একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা দুরূহ কাজ। এই কাজকে সহজ, কার্যকর ও প্রযুক্তি-সহায়ক করতে কল সেন্টার চালু করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, আজ থেকে ১৬৫৪৩ নম্বরে কল করে নির্বাচনসংক্রান্ত সমস্যা, অভিযোগ বা প্রশ্ন জানাতে পারবেন। বিশেষ করে নির্বাচনী প্রতিনিধিরা উদ্ভূত যে কোনো সমস্যার তথ্য এই নম্বরে জানাতে পারবেন। এসব তথ্য তাৎক্ষণিকভাবে নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি ও সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে জানাবে অপারেটররা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD