1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

দেশকে কোনভাবেই বাংলাদেশের পথে হাটতে দেয়া যাবে না। নেপালের প্রধানমন্ত্রী কারকি

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের ওপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন।

সুশীলা কারকি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি ‘আকস্মিক ঝড়ের’ সঙ্গে তুলনা করে বলেন, ‘রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে; কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। জেন-জি তরুণেরাও প্রতিদিন বলছে—আজ ছাড়ো, কাল ছাড়ো। কিন্তু সরকার ছাড়ার অর্থ কী?’ তিনি আক্ষেপ করে বলেন, কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে তাঁদের অপমান করা হচ্ছে।

প্রধানমন্ত্রী কারকি জানান, তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তিনি এবং তাঁর প্রশাসন ক্রমাগত কটুকথা ও গালিগালাজ শুনছেন। তিনি বলেন, ‘আমরা অনেকটা পেন্ডুলামের মতো হয়ে গেছি। সব বাধা ও অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় ২৫ থেকে ৩০ জন জেন-জি তরুণ একেকজন একেক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি, কোথাও শান্তি পাচ্ছি না।’

তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে অনীহা ও ক্রমবর্ধমান হতাশা প্রসঙ্গে সুশীলা কারকি বলেন, ‘অনেকেই প্রশ্ন তুলছে, নির্বাচনের আদৌ কোনো প্রয়োজন আছে কি না।’ তবে তিনি স্পষ্ট করে দেন, তাঁর প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না। তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না। আমরা বাংলাদেশ চাই না।’

বক্তব্যের শেষে সুশীলা কারকি তাঁর সরকারের মানসিক অবস্থার কথা তুলে ধরে বলেন, তাঁরা বর্তমানে এমন এক পরিস্থিতিতে আছেন, যেখানে বাইরে কোথাও গিয়েও তাঁরা শান্তি বা স্বস্তি খুঁজে পাচ্ছেন না। তিনি গণমাধ্যমকেও তাদের এই কঠিন পরিস্থিতির কথা তুলে ধরার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD