1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান।পাবনা

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জুলাই যোদ্ধাদের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকালে পাবনার হাজীরহাট, ব্রজনাথপুর ও দোগাছী ছাত্রদল পাবনা জেলা শাখার আয়োজনে এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নিলয়ের পিতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও এস কে নূরুজ্জামান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা–৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

শিমুল বিশ্বাস নবাগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ছাত্রদল গণতন্ত্র, ন্যায় ও অধিকারভিত্তিক রাজনীতির সংগঠন। তরুণদের সক্রিয় অংশগ্রহণে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম তরুণ।

যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম বাবু, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মূসা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাবেক দপ্তর সম্পদের জহুরুল ইসলাম, কাজী রকিবুন্নবী সুজন।

অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের হাতে ছাত্রদলে যোগদান করেন হাবিবুর রহমান শান্ত, মাহমুদুল হাসান, সিয়াম রহমান, মো. তরুন হেসেন, মো. রোহান হোসেন, অমিত হাসান রুমন, তামিম হাসান রাতুল, শাহিনুর রহমান শান্ত, হাবিবুর রহমান রুপন, আহমেদ আল রাতুল ও সিরাজুল ইসলাম আবিরসহ শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্রশক্তির ও জুলাইযোদ্ধা।

অনুষ্ঠান শেষে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD