1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

জামায়াত আমিরের বক্তব্য শরিয়া আইনের প্রতি ধৃষ্টতা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, ইসলামি রাজনীতির মূল লক্ষ্যই হলো ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করা। মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লকহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরম্ভ করে খোলাফায়ে রাশেদীন শরিয়া আইনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করে গেছেন। পরবর্তী সময়ে অনেক আমির উমারাও রাষ্ট্র পরিচালনায় শরিয়া আইনকেই অনুসরণ করেছেন। ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন না’ জামায়াতে ইসলামীর আমিরের এমন বক্তব্য শরিয়ার প্রতি ধৃষ্টতার শামিল।

মাওলানা ইউসুফী বলেন, এমনিতেই দেশ বিদেশের আহলে সুন্নাহ ওয়াল জামাতের শীর্ষ উলামায়ে কেরাম তাদের প্রতিষ্ঠাতার ভ্রান্ত আকিদা ও দৃষ্টিভঙ্গির ব্যাপারে মুসলিম উম্মাহকে সতর্ক করে আসছেন। এরপর বর্তমান আমিরের এমন বক্তব্য ইসলামের নাম নিয়ে জনগণের সাথে প্রতারণায় লিপ্ত রয়েছেন বলেই প্রতীয়মান হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জনগণকে এদের ব্যাপারে সদা সর্বদা সতর্ক করে আসছে।

তিনি বলেন, জমিয়ত কোনো সেক্যুলার ব্যক্তি কর্তৃক এমন বক্তব্য হলে যেমন কঠোরভাবে প্রতিবাদ জানায়, তেমনি ইসলামের পরিচয় বহনকারী কোনো দল বা ব্যক্তি এ ধরনের বক্তব্য দিলে দেশবাসীকে সতর্ক করার অধিকতর প্রয়োজন বোধ করে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD