1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ছাত্র শিবিরের নেতাকর্মীদের ছাত্রদলে যোগদান।জয়পুরহাট

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

জয়পুরহাটে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাবেক ছাত্রশিবিরের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে জয়পুরহাট জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শুক্তাহার বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট–১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা কৃষক দলের সদস্য সচিব মন্জুরে মাওলা পলাশ, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এনামুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সাবেক ইসলামী ছাত্রশিবিরের সাথী ও বর্তমান জামালপুর ইউনিয়নের ধুলাতর মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০ জন নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন।

অনুষ্ঠানে নতুন সদ্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD