1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

জিয়া পরিষদের সদস্যকে কুপিয়ে হত্যা। নাটোর

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

নাটোরের সিংড়ায় রেজাউল করিম নামে জিয়া পরিষদের এক সদস্য ও কলেজের সহকারী অধ্যাপককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের পালপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম নাটোরের বিল হালতী ত্রিমোহনী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি একই সঙ্গে জিয়া পরিষদের একজন সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন রেজাউল করিম। এ সময় আকস্মিকভাবে একদল দুর্বৃত্ত দ্রুত এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD