1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেয়ার ক্ষমতা রাখে না। তারেক রহমান

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। কিন্তু যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, তারা যেটার মালিক মানুষ না সেটার কথা বলে শিরকী করে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, যারা বলে অমুক-তমুককে দেখেছি, এবার আমাদের দেখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা দেখা হয়েছে। তাদের ইতোমধ্যে দেশের মানুষ দেখে নিয়েছে। এই কুফরি, হঠকারিতা ও মিথ্যাবাদীদের সকলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, একের পর এক ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেভাবে দেশকে নতুন করে স্বাধীন করেছে, তা ৭১-এর স্বাধীনতার মতোই তাৎপর্যপূর্ণ।

খালেদা জিয়ার আমলে নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল বলে জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি অভাবী ও মধ্যবিত্ত পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলবো। বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, দেশের মধ্যে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কীভাবে পোস্টাল ব্যালেটে ডাকাতি করা হয়েছে তা দেশবাসী দেখেছে।

এছাড়াও সমাবেশে বিএনপি চেয়ারম্যান জানান, আগামীতে সরকার গঠন করে প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে চায় বিএনপি। এ সময় ধানের শীষে ভোট দিতে দেশের মানুষকে আহ্বান জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD