1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে নির্বাচনী প্রচারণার বিলবোর্ড স্থাপনের অভিযোগ উঠেছে। পাবনা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের প্রচারণার জন্য এ বিলবোর্ডটি বসানো হয়েছে। মুক্তিযুদ্ধের ভাস্কর্য এভাবে আড়াল করায় সচেতন মহলে ক্ষোভ দেখা দিয়েছে।

ক্ষোভ প্রকাশ করে চাটমোহর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মিস্টার ইগ্নাসিউজ গমেজ বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলব।’
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল হামিদ বলেন, ‘এটি অল্প কয়েক দিনের জন্য লাগানো হয়েছিল। যেহেতু আপত্তি উঠেছে, আমরা দ্রুতই বিলবোর্ডটি সরিয়ে ফেলব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং ভাস্কর্যটি দৃশ্যমান করতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD