1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

নেত্রকোনায় বিএনপির নির্বাচনি অফিস ভাংচুর

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া নতুন বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নেতাকর্মীরা প্রচার শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। বুধবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান, অফিসঘরসহ চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে।

গড়াডোবা ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী মাহাবুব আলম খান মহসিন কালবেলাকে বলেন, আমাদের নেতাকর্মীরা রাতে প্রচার শেষে বাড়ি চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা এ ভাঙচুর চালায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা কালবেলাকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD