1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

বুথফেরত জরিপ, কে এগিয়ে? তৃনমুল না, বিজেপি?

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
Oplus_16908288
সংবাদটি শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে বহুল আলোচিত বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে গত বুধবার (২৯ এপ্রিল)। এখন অপেক্ষা গণনার। আগামী ৪ মে হবে ভোট গণনা। সেদিন নিশ্চিতভাবে জানা যাবে কার মুখে ফুটছে শেষ হাসি। তবে এরই মধ্যে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বুথফেরত জরিপের ফল আসতে শুরু করেছে। তাতে অবশ্য মিশ্র ধারণাই মিলছে। কারও জরিপ বিজেপির পক্ষে, কেউ আবার তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়ের ইঙ্গিত দিচ্ছে।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, এবার তারা আগের তুলনায় বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে এবং মমতা ব্যানার্জী চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তবে রাজ্যে নিশ্চিতভাবে ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে বলে বিশ্বাস করে বিরোধী দল বিজেপি।

এবার দুই দফায় রাজ্যের ২৯৪ আসনে ভোট হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য ম্যাজিক ফিগার ১৪৮ আসন।

চাণক্য নামে একটি বেসরকারি সংস্থার বুথফেরত জরিপ বলছে, এবারের নির্বাচনে তৃণমূল ১৩০ থেকে ১৪০ আসন, বিজেপি ১৫০ থেকে ১৬০ আসন, অন্যরা ছয় থেকে ১০ আসন পেতে পারে।

‘পোল অব এক্সিট পোলস’-এর বুথফেরত জরিপ অনুযায়ী, শাসক দল তৃণমূল পেতে পারে ১৪৪ আসন, বিজেপি পেতে পারে ১৪৩ আসন, কংগ্রেস দুটি আসন পেতে পারে।

‘পি মার্ক’-এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ১১৮ থেকে ১৩৮ আসন, বিজেপি ১৫০ থেকে ১৭৫ আসন, অন্যরা দুই থেকে ছয় আসনে জয় পেতে পারে।

বেসরকারি সংস্থা ‘ম্যাট্রিজ-এর সমীক্ষা অনুযায়ী, তৃণমূল ১২৫ থেকে ১৪০ আসন, বিজেপি ১৪৬ থেকে ১৬১ আসন, অন্যরা ছয় থেকে ১০ আসনে জয় পেতে পারে।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD