1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

২০০ টাকা বেশী ভাড়া নেয়ায় জরিমানা ২০০০০ টাকা।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

নির্ধারিত ভাড়ার থেকে নিয়েছেন ২০০ টাকা বেশী, তার জন্য জরিমানা গুনতে হল ২০ হাজার টাকা। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিলে। ১১ আগস্ট বিকালে লক্ষীপুরের রামগঞ্জ থেকে ঢাকাগামী আল বারাক পরিবহন ও হিমালয় এক্সপ্রেস নামে দুটি পরিবহনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অভিযানের পর চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৩৫০ টাকার স্থলে ৫৫০ টাকা ভাড়া নেয়ার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় আল বারাকা পরিবহন কাউন্টারকে ১০ হাজার এবং হিমালয় এক্সপ্রেস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, যাত্রীদের থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর অন্যান্য বাস কাউন্টারেও বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD