1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচী প্রকাশ

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। খেলাটি অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। বাংলাদেশের প্রথম রাউন্ডের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে।

আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর স্কটল্যান্ড,১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়ানিউগিনির বিপক্ষে মাঠে নামবে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্বাগতিক ওমান।

আর গ্রুপ ‘এ’তে থাকা আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নামিবিয়া আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ অক্টোবর।

প্রথম রাউন্ডের ম্যাচ ২২ অক্টোবর পর্যন্ত চলবে। সুপার টুয়েলভ পর্বে গ্রুপ ‘ওয়ান’-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্স আপ। গ্রুপ ‘টু’-তে থাকবে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইতে লড়বে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই গ্রুপ ওয়ান’র।

তবে আসরের সবচেয়ে জমজমাট ম্যাচটি গড়াবে ২৪ অক্টোবর। গ্রুপ টু’র এই ম্যাচে দুবাইতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ প্রত্যাশিতভাবে ‘বি’ গ্রুপের সেরা হতে পারলে তাদের জায়গা হবে ভারত-পাকিস্তানের এই গ্রুপেই।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD