1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবীতে ফারিয়া’র মানববন্ধন ও বিক্ষোভ

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের দাবী জানিয়েছে ‘বাংলাদেশ ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টিটিব এসোসিয়েশন (ফারিয়া)। আজ সকালে রাজধানীর কলেজ গেইট এলাকায় এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এ দাবী জানান ফারিয়ার কেন্দ্রীয় নেতারা।

সকাল দশটায় শুরু হওয়া মানববন্ধনে ফারিয়ার নেতাকর্মীরা ছাড়া সর্বস্তরের মানুষ অংশ নেন। এসময় বক্তারা বলেন, মুসলমানদের পবিত্রভূমি ফিলিস্তিন ও প্রথম কেবলা আল-আকসা মসজিদ থেকে বর্বর ইসরাইলি বাহীনিকে সরে যেতে হবে। ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা বন্ধ করতে হবে। এ জন্য ওআইসি এবং জাতিসংঘকে কার্যকরি পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও এনআইসিভিডি প্রদক্ষিণ করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সাধারণ সম্পাদক শফিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি জনাব মোজাম্মেল মীয়াজী, প্রচার সম্পাদক এম এ শাহিন ও সহ-প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন আরো উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD