1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

হ্যাট্রিক জয় ব্রাজিলের, এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

ব্রাজিলের জয়রথ থামছেই না। একের পর এক প্রতিপক্ষকে ঘায়েল করে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে তিতের বাহিনী। শেষ মুহুর্তে ক্যসেমিরোর হেডে শক্তিশালী কলম্বিয়া বিপক্ষে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ম্যাচ শুরুর ১০ মিনিটেই কলম্বিয়ার হয়ে গোল করেন স্ট্রাইকার লুইজ দিয়াজ। চোখ ধাঁধানো এক বাইসাইকেল কিকে বোকা বনে যান ব্রাজিলের গোলরক্ষক ওয়েভার্টন।
এক গোল হজম করে জ্বলে উঠে ব্রাজিল। কিন্তু প্রথমার্ধে কিছুতেই ভাঙ্গতে পারেনি ডিফেন্সিভ হয়ে যাওয়া কলম্বিয়ার দুর্গ।
দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে সমতা ফেরে ব্রাজিল। লোদির দুর্দান্ত এক ক্রস থেকে কলম্বিয়ার জালে বল পাঠান ফিরমিনো। অফসাইডের আপত্তি তোলায় ভিএআর দিয়ে গোল দেন রেফারি।
পুরো নব্বই মিনিট নেইমারকে বোতলবন্দি করে রাখলেও শেষ দশ মিনিট ছিল নেইমারের। ডান পাশ থেকে কর্ণার কিক নেন নেইমার। সেই কিকে ভেসে আসা বল দুর্দান্ত এক হেড করেন ক্যাসেমিরো। বল খুঁজে নেয় কলম্বিয়ার জাল। ২-১।

এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই পরের রাউন্ড নিশ্চিত করলো তিতের দল। গ্রুপ বি-তে চ্যাম্পিয়ন হল তারা। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD