1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

কঠোর লকডাউনের মেয়াদ বাড়লো আরো ৭ দিন।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় চলমান কঠোর লগডাউনের মেয়াদ আরো ৭ দিন বাড়ানো হয়েছে।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান বিধিনিষেধ এক সপ্তাহ বাড়িয়ে ১৪ই জুলাই পর্যন্ত করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ই জুলাই মধ্যরাত থেকে ১৪ই জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

উল্লেখ্য, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১লা জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এতে জরুরি পরিষেবা ব্যতীত সব ধরনের সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস, সব ধরনের যন্ত্রচালিত গণপরিবহন, মার্কেট শপিং মল বন্ধ ঘোষণা করা হয়। প্রয়োজন ব্যতীত বাইরে বের হতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD