1. admin@prottashanewsbd24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সরকারি ত্রাণের টাকা ভাগবাটোয়ারা করে নিলেন জামায়াতের এমপির এপিএস ও আত্নীয়রা। বেনজির কে গ্রেফতার করেছে দুবাই পুলিশ মারা যাওয়া প্রত্যেক শিশুর পবিবারকে ৮০ লাখ টাকা করে দিবে আদ্ -দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হান্নান মাসউদের বিরুদ্ধে “কোটি টাকা ডিল” এর অভিযোগ তোলা ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর। কার অনুমতিতে জাবের বাদী হলো, পরিস্কার করতে হবে। ওসমান হাদীর বোন দেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে এবারের বিশ্বকাপ ফুটবল। ১৫১ সদস্য বিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা। ২৮ জনকে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিবে না জামায়াত জোট

কোপার হেরে যাওয়ায় ব্রাজিল সামর্থকের বিষপান।

প্রত্যাশা নিউজ ডেস্ক
  • সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
সংবাদটি শেয়ার করুন:

নিজ দলের পরাজয়ে বিষ পারেন করেছে এক ব্রাজিল সামর্থক। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে পরাজিত হয় ব্রাজিল। এতেই মোঃ কামাল নামে ওই সামর্থক বিষপান করেন। কামাল কক্সবাজার উপজেলার চাকমারুল ইউনিয়নের উত্তর চাকমারকুল গ্রামের আমির হোসেনের ছেলে।

বিষপানের পর তাকে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার এফাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই যুবককে হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কামাল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন। আজ রবিবার সকালে কোপা আমেরিকার ফাইনাল খেলায় আর্জেন্টিনার কাছে এক গোলে হেরে যায় ব্রাজিল। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে বিষপান করেন। পরে লোকজন তাকে মুমুর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।


সংবাদটি শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব  সংরক্ষিত © প্রত্যাশা নিউজ বিডি ২৪ © ২০২১
Theme Customized BY Theme Park BD